Sunday, June 14, 2026

Tripura: ভোট মিটলেও স্বমহিমায় ত্রিপুরা পুলিশ, ফের বাধা তৃণমূলের কর্মসূচিতে

Date:

Share post:

নির্বাচন শেষ হয়ে গিয়েছে। তবে ত্রিপুরায় বিপ্লব দেবের(Biplab Deb) পুলিশ রয়েছে আগের অবস্থানেই। বিজেপির(BJP) অঙ্গুলিহেলনে আবারো ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলের কর্মসূচিতে বাধা হলো পুলিশ বাহিনী। বৃহস্পতিবার তৃণমূলের(TMC) ডাকা গণঅবস্থানের অনুমতি মিলল না পুলিশের তরফে।

ত্রিপুরা পুরসভা নির্বাচনে লাগাতার হিংসা, ভোটদানে বাধা ও গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আগরতলার ওরিয়েন্ট চৌমুহনিতে গণঅবস্থানের ডাক দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ৪৮ ঘণ্টা আগে এই কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে বুধবার পশ্চিম ত্রিপুরার এসডিপিও (সদর) রমেশ যাদব তৃণমূলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিককে চিঠিতে জানান, ওই স্থানে গণ অবস্থানের অনুমতি দেওয়া সম্ভব নয়। কাজের দিনে বেশি সংখ্যায় লোক হলে ট্রাফিক সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগ হতে পারে বলে চিঠিতে সাফাই দেওয়া হয়েছে।

আরও পড়ুন:KMC 90: বিজেপি ভোট পাখি, উন্নয়নই হাতিয়ার তৃণমূলের চৈতালীর

পুলিশের তরফে অনুমতি বাতিল হওয়ার পর রীতিমত ক্ষোভ উগরে তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, “ময়দানে কীভাবে গণ অবস্থান হয়? এই রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনও দলের যে সুবিধা পাওয়া উচিত সেটা তৃণমূলকে দেওয়া হচ্ছে না। পুলিশ দলদাসের ভূমিকা নিয়েছে। আমরা অচিরেই কর্মসূচি করব। তৃণমূলকে এভাবে আটকে রাখা যাবে না।”

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...