Monday, April 6, 2026

Raja Rammohon Roy: রামমোহন স্মরণে উত্তর কলকাতায় রাজপথে মহিলা সাইকেল র‍্যালির আয়োজন

Date:

Share post:

খুব দ্রুত ও কার্যকরীভাবে জলবায়ু পরিবর্তন ঠেকাতে সাইকেলের ব্যবহার বাড়াতে হবে, এমনই বলছেন বিশেষজ্ঞরা। সাইকেলের জন্য উচ্চমানের পরিকাঠামো ও সাইকেল চালানোকে উৎসাহিত করতে হবে নীতিগতভাবে, এমনই বক্তব্য তাদের।
রাষ্ট্রনেতা ও সিদ্ধান্তপ্রণেতাদের কাছে এইসব দাবি নিয়ে একটি যৌথ আবেদনপত্র পেশও করেছে সারা পৃথিবীর অসংখ্য সাইকেল-সংগঠন, পরিবেশকর্মী ও নাগরিকমঞ্চ।
গতমাসে জলবায়ু-পরিবর্তন নিয়ে রাষ্ট্রপুঞ্জের সম্মেলন #COP26 -এমনই বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে আলোচনাও হয়েছে।

এরই মাঝে আগামী ৪ ডিসেম্বর, শনিবার সকালে Rammohun Library and Free Reading Room-এর উদ্যোগে রাজা রামমোহন রায়ের স্মরণে উত্তর কলকাতায় একটি মহিলা সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- Yashwant Sinha: অসুস্থ যশবন্ত সিনহা, ভর্তি এসএসকেএমে
সবার জন্যই এই র‍্যালি। তবে বেশি সংখ্যায় মেয়েরা যোগ দিলে এর উদ্দেশ্য সফল হয়ে উঠতে পারে। কারণ, দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৮২৯ খ্রিস্টাব্দের এই দিনটিতে রাজা রামমোহন রায়ের উদ্যোগে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল। নারী সমাজ পেয়েছিল বেঁচে থাকার নতুন অক্সিজেন। সেই দিনটিকে স্মরণ করে কলকাতার রাজপথে মেয়েদের এই সাইকেল র‍্যালি দৃষ্টান্ত হয়ে থাকুক, এমনই চাইছেন উদ্যোক্তারা।
সকাল ৮টা থেকে ৯-৩০মি: পর্যন্ত চলবে এই র‍্যালি। মানিক আয় রামমোহনের বাসভবন থেকে এই র‍্যালি শুরু হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...