Wednesday, June 17, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

Date:

Share post:

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে জসপ্রীত বুমরাহকে(Jasprit Bumrah) নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল তাঁর কাঁধে উঠতে পারে সহ অধিনায়কের দায়িত্ব। কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বলেই শোনাযাচ্ছে। জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) ওপর খুব একটা চাপ দিতে নারাজ বিসিসিআই(BCCI)। শুধুমাত্র তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবকটি ম্যাচেও যে বুমরাহ খেলবেন না সেই ইঙ্গিতও এসেছে বিসিসিআইয়ের তরফে।

এবারের আইপিএলেই চোট সারিয়ে মাঠে ফিরেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। প্রথম দিকে না পারলেও সময় যত এগিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভয়ঙ্কর বোলার হয়ে উঠেছেন তিনি। শষ কয়েকটি ম্যাচে আবারও সেই চেনা ছন্দে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকে। সামনেই ভারতের ঠাসা ক্রীড়াসূচি। এছাড়া রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপও। জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

ইতিমধ্যেই অনেকে বুমরার ওয়ার্কলোড নিয়ে নানান পরামর্শ দিয়েছেন। তাঁকে সবকটি ম্যাচ যাতে খেলানো না হয় তা নিয়েও প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা নিজেদের পরামর্শ দিয়েছিলেন। এবার বিসসিআইও তাঁকে নিয়ে যে বেশ চিন্তিত তেমনই ইঙ্গিত মিলেছে। বোর্ড সূত্রে জানা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনওরকম নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে না জসপ্রীত বুমরাহকে। শুধুমাত্র তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে নাকি সবকটি ম্যাচেও খেলানো হবে না তাঁকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহকে সবকটি ম্যাচে খেলানো হয়েছিল। এরপরই চোটের কবলে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ। সেই অতীত ঘটনার কথা মাথায় রেখেই এবার বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বেশি নজর দিচ্ছে বিসিসিআই। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরজের প্রথম টেস্টে নামবে ভারত।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...