Wednesday, May 27, 2026

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

Date:

Share post:

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টে(MBSG)। সবকিছু ঠিকঠাক চললে আগামী মরসুমে সবুজ-মেরুন জার্সিতেই হয়ত দেখা যেতে চলেছে রবসনকে(Robson Robinho)। ইতিমধ্যেই তাঁর এজেন্টের সঙ্গে নাকি মোহনবাগানের(MBSG) কথাবার্তা অনেক দূর এগিয়েও গিয়েছে। শোনাযাচ্ছে সই করাটা এখন নাকি শুধু সময়ের অপেক্ষা। বসুন্ধরা কিংস থেকে এই ব্রাজিলিয়ান তারকাকে যদি সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট তুলে নেয় সেটা যে বড়সড় চমক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পর থেকেই রবসন রবিনহোর(Robson Robinho) কথা শোনাযাচ্ছিল। শুরু হয়েছিল নানান গুঞ্জন। যদিও সদ্য শেষ হওয়া মরসুমে তাঁকে দলে নেয়নি ইস্টবেঙ্গল। কিন্তু আসন্ন মরসুমে নাকি ইস্টবেঙ্গল ঝাপাচ্ছে রবসন রবিনহোকে দলে নেওয়ার জন্য। কিন্তু সেই আশাও মনে হচ্ছে তাদের শেষ হতে চলেছে। এবার রবসন রবিনহোকে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে দেখাটা শুধু সময়ের অপেক্ষা। তিনি সবুজ-মেরুন জার্সিতে এলে যে মোহনবাগানের বিদেশি বাহিনী আরও শক্তিশালী হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে তাঁর এজেন্টের সঙ্গে বেশ কয়েকদিন আগেই যোগাযোগ করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। কথাবার্তা অনেক দূর এগিয়েও গিয়েছে। এখন শুধুই সই হওয়ার অপেক্ষা।

আসন্ন মরসুমের জন্য স্টুয়ার্টকে দলে না রাখার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে মোহনবাগানের। সেই জায়গায় এই রবসন রবিনহো আসছেন কিনা তা অবশ্য এখনই স্পষ্ট। আগামী মরসুমের জন্য দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলরেন এবং জেসন কামিন্সকে ধরে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেখানেই রবসন এলে যে মোহনবাগানের আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...