Saturday, February 28, 2026

রাজ্যে অকাল বৃষ্টির আশঙ্কা! মঙ্গলবার পর্যন্ত সেচ-বিদ্যুৎ দফতরের কর্মীদের ছুটি বাতিল

Date:

Share post:

করোনা মহামারির মধ্যেই জোড়া সাইক্লোনে বিপর্যস্ত হয়েছে বাংলা। গত দু’বছরে আমফান-ইয়াসের দাপটে তছনছ হয়েছে মানুষের জীবন। সেই ঘূর্ণিঝড়ের ভয়াল স্মৃতি উস্কে দিয়ে এবার বঙ্গবাসীর মনে আতঙ্ক জাগিয়েছিল সৌদি আরবের নাম দেওয়া ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। এর মধ্যে স্বস্তির খবর জানিয়েছে হওয়া অফিস। রাজ্যে সেরকম ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে আগাম সতর্কতা নিতে মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। মুখ্যসচিব একা নন, পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রীও। বিপর্যয় মোকাবিলায় একাধিক পদক্ষেপ ও নেওয়া হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে নবান্নের তরফে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশি সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ।

পূর্ব মেদিনীপুর থেকে প্রতি ঘণ্টায় নবান্নে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকরা

দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ১৪ হাজার ৩৭৫ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে

রিলিফ ক্যাম্প খোলা হয়েছে ৪২টি, তৈরি করা হয়েছে ১১৫ সাইক্লোন সেন্টারও

পর্যটকদের আপাতত হোটেল থেকে না বেরোনোর অনুরোধ করা হচ্ছে

কলকাতায় সাধারণত যেসব জায়গায় জল জমে, সেইসব জায়গা থেকে দ্রুত জল বের করার নির্দেশ পুরসভাকে।

শহরে মোতায়েন NDRF-র দুটি টিম।

আরও পড়ুন- KMC 66: ওয়ার্ডের উন্নয়নে মানুষের নির্দেশেই কাজ করতে চান ফৈয়াজ

 

spot_img

Related articles

নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই...

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...