Monday, June 1, 2026

Jawad:জাওয়াদের দোসর ভরা কোটাল, প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা

Date:

Share post:

জওয়াদের সঙ্গী অমাবস্যার কোটাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে শনিবারই অমাবস্যা। এই জোড়া ফলায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:Jawad: কোথায় ল্যান্ডফল করবে জাওয়াদ? নিশ্চিত নয় আবহাওয়া দফতর

ইতিমধ্যেই কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর সময়ও প্রবল জলোচ্ছ্বাসের সাক্ষী ছিল উপকূলবর্তী জেলাগুলি। এবারও ফের অমাবস্যার এবং ‘জাওয়াদ’-এর মিলিত প্রভাবে দীঘার সমুদ্রে জলোস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। সুন্দরবনের নদীগুলির জলও বাঁধ চাপিয়ে উপচে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকেই উপকূল এলাকাগুলিতে ৪৫-৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সন্ধ্যার দিকে তা বাড়তে বাড়তে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে।  অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় জারি হয়েছে লাল সতর্কতা। ওড়িশায় ১৯টি জেলায় বন্ধ স্কুল। এনডিআরএফের ৪৬টি টিম মোতায়েন করা হয়েছে।ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। প্রবল শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে জাওয়াদ। দীঘা এবং সুন্দরবন উপকূলে মাইকিং করে শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। পুরীর দিকে ক্রমশই এগিয়ে আসছে জাওয়াদ।


Related articles

CFL: বাস্তবের কোচিংয়ের প্রস্তুতিতে নামছে বাগান, দলে একাধিক ভূমিপুত্র

কলকাতা লিগের(CFL) জন্য আগামী ৩ জুন থেকে নিজেদের মাঠে আসন্ন কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার...

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...