Monday, April 6, 2026

Mamata Banerjee: কলকাতা পুরভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের সভা করবেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এরপরেও পুরভোটকে একটুও হালকা করে দেখতে রাজি নয় রাজ্যের শাসকদল। শনিবার, পুরভোটের প্রার্থীদের নিয়ে বৈঠকেও সেই বার্তাই দিয়েছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, পুরসভা ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

পার্থ চট্টোপাধ্যায় জানান, ১৬ ডিসেম্বর বাঘাযতীন যুব সংঘের মাঠে যাদবপুর ও টালিগঞ্জ এলাকার প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন তিনি। ওইদিনই বেহালা পূর্ব ও পশ্চিমের একুশটি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে বেহালা চৌরাস্তায় জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:Jawad Cyclone: আমফান-ইয়াসের স্মৃতি উসকে দিয়েও বঙ্গে আসছে না জাওয়াদ, শুধুই বৃষ্টিপাত

এবারে পুরভোটে নিবিড় জনসংযোগ, বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সবার কাছে গিয়ে রাজ্য সরকার এবং পুরসভার উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়ে প্রার্থনার নির্দেশ দিয়েছেন অভিষেক। এবার দলনেত্রী নিজে প্রার্থীদের প্রচার করবেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...