Friday, March 13, 2026

কোটি কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ, মুম্বই বিমানবন্দরেই আটকানো হল Jacqueline Fernandez-কে

Date:

Share post:

২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে। জ্যাকলিন বিদেশ যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে তাঁর পথ আটকানো হল। জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট নোটিস (Look Out Notice) জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই কারণেই দেশ ছাড়তে দেওয়া হয়নি জ্যাকলিনকে।

আরও পড়ুন-Indonesia volcano eruption : ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত্যুমিছিল ইন্দোনেশিয়ায়, আহত বহু

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh ChandraSekhar) সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন উঠে‌ছে। ইতিমধ্যেই আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি (ED)। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তাঁর স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নাকি জ্যাকলিনকে টাকা পাঠিয়েছিলেন। সেই সংক্রান্ত লেনদেনের বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসেছে বলে খবর। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডি-র আধিকারিকরা একাধিকবার জেরা করেন বলি-অভিনেত্রীকে।

আরও পড়ুন-Mamata Banerjee: সোমবার শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয় সুকেশ চন্দ্রশেখর, তাঁর স্ত্রী লীনা মারিয়া পল এবং আরও এক অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, ইডি-র চার্জশিটে উল্লেখ রয়েছে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫২ কোটি টাকা মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন, এছাড়া ৯ লক্ষ টাকার বিড়ালও কিনে দেন সুকেশ।

spot_img

Related articles

উত্তরে ঝড়-বৃষ্টির দাপট, উইকেন্ডে দুর্যোগ দক্ষিণবঙ্গেও! 

শুক্রবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। ভারী বৃষ্টি...

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...