Saturday, April 4, 2026

Jago Bangla: বিধানসভার মত পুরভোটে মানুষ ছুঁড়ে ফেলবে বিজেপিকে: তোপ জাগো বাংলার

Date:

Share post:

বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার বীজ পোঁতার চেষ্টা করে চলেছে বিজেপি(BJP)। বিধানসভা নির্বাচনের মতো আসন্ন পুরসভা নির্বাচনেও(KMC Election) বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ। কংগ্রেস-সিপিএমের পাশাপাশি তৃণমূল মুখপত্র জাগো বাংলায়(JagoBangla) এভাবেই ঝাঁঝালো আক্রমণ শানানো হল গেরুয়া শিবিরকে। কড়া সুরে জাগো বাংলার সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, “বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মানুষ। ১৯ ডিসেম্বর তার পুনরাবৃত্তি হবে।”

এদিনের সম্পাদকীয়তে বাম-কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে একহাত নিয়ে লেখা হয়েছে, “বিরোধীরা দিশাহীন। বামেদের বলার কিছু নেই। বামেদের হাতে ইস্যু কিছু নেই। কারণ তারা পরীক্ষিত ব্যর্থ। বাম দোসর কংগ্রেসের অবস্থা আরও খারাপ। পুরভোটে তাদের হিসেবের মধ্যেই কেউ রাখতে চাইছেন না। বাকি রইল বিজেপি। সাম্প্রদায়িকতার বীজ বাংলার এই পুণ্যভূমিতে পোঁতার প্রচেষ্টা করে চলেছে গেরুয়া শিবির। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি নষ্ট করতে কোন কসুর করেনি তারা। কিন্তু ওরা ভুলে গেছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। ধর্ম-বর্ণ-জাতি মিলনস্থলে শহর।”

আরও পড়ুন:বিজেপির অন্তর্দ্বন্দ্ব পিছু ছাড়ছে না

পাশাপাশি তৃণমূলের দাবি, “পুরভোটে বিষ ছড়ানোর প্রবল চেষ্টা চলছে। কিন্তু মানুষ জানেন তারা কোথায় নিরাপদ ।একদিকে অন্ন-বস্ত্র-বাসস্থানের লড়াইয়ে অগ্রভাগে তৃণমূল, অন্যদিকে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে সরিয়ে দিতে দেশজুড়ে আন্দোলনের রাস্তায়। মানুষ উন্নয়ন দেখেছেন নিজেদের জীবন দিয়ে। তারা জানেন কলকাতার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই সম্ভব। মানুষ যেভাবে বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুড়ে ফেলে দিয়েছিলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটেও তার পুনরাবৃত্তি হবে মানুষ আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসকে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...