Saturday, April 4, 2026

Atk Mohunbagan: জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হাবাস

Date:

Share post:

আইএসএলে (Isl) মুম্বই সিটি এফসির (Mumbai city fc) কাছে ১-৫ এর লজ্জাজনক হারের পর সোমবার পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। সামনে জামশেদপুর এফসি(Jamshedpur fc)। গত ম্যাচে লজ্জাজনক হার ভুলে জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আন্তোনিও হাবাস লোপেজ। জামসেদপুর ম্যাচের আগের দিন এমনটাই জানালেন সবুজ-মেরুন কোচ।

সামনে এবার জামসেদপুর এফসি, প্রতিপক্ষকে সম্মান দিয়ে হাবাস বলেন,”জামসেদপুর এফসি খুবই ভালো দল। গতবারের তুলনায় ওদের আক্রমণ আরও জোরদার হয়েছে। খুব হাড্ডাহাড্ডি ও মানসম্পন্ন ম্যাচ হবে আশা করছি।ওদের গোটা দলই শক্তিশালী। তবে ভালস্কিস ও মিডফিল্ডে অ্যালেক্স লিমার উপর নজর রাখতে হবে। ওদের ভারতীয় খেলোয়াড়রাও বেশ ভালো। ওদের দলে ভালো আক্রমণ ও শক্তিশালী ডিফেন্স রয়েছে।”

মুম্বইয়ের বিরুদ্ধে ৫-১ হার। ম‍্যাচে দল ভালো খেলেনি সেটা পরিষ্কার জানালেন হাবাস। তিনি বলেন,”ম্যাচটি এখন অতীত। আমরা কোনও অজুহাত খুঁজছি না। মুম্বই আমাদের থেকে অনেক ভালো খেলেছে। দুর্ঘটনা ঘটতেই পারে। তবে আমার কাছে যেটা যন্ত্রণার, তা হল আমাদের দীপক টাংরিকে লাল কার্ড দেওয়া হল, অথচ রেফারি মুর্তাদা ফলকে লাল কার্ড দিল না। এদিকে অফসাইড সিদ্ধান্তও অনেক ভুল হয়েছে। তবে আমি আগেও বলেছি, মুম্বই আমাদের থেকে অনেক ভালো খেলেছে।”

শেষ ম্যাচে নিজেদের সেরা ফর্মে ছিলেন না রয় কৃষ্ণা ও হুগো বৌমোসরা। তবে নিজের দুই তারকা বিদেশির এই অফ ফর্মে চিন্তিত নন হাবাস। তিনি বলেন, “ওরাও তো মানুষ। ওরা প্রতিদিন নিজেদের শতভাগ দেয়, তবে গত ম্যাচে তা হতে পারেনি। আমি কেবল ওদের দোষ দেব না, দোষ গোটা দলেরই।”

এদিকে চোট কাটিয়ে জামশেদপুর ম‍্যাচে ফিরছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। চোটের কারণে এখনও অবধি একটি ম্যাচও খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন:VVS Laxman: ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমির প্রধান হিসাবে যোগ দেবেন লক্ষন : সূত্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...