Saturday, April 4, 2026

Nagaland Firing:নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতদের প্রতি শোকপ্রকাশ, ন্যায়বিচারের আবেদন মমতার

Date:

Share post:

নাগাল্যান্ডে ভুলবশত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যুকে ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার ন্যায়বিচার চাইলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতে নাগাল্যান্ডের(Nagaland)মন জেলার ওটিং গ্রামে এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:Nagaland Firing:সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত একাধিক গ্রামবাসী

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) টুইটে লিখেছেন, “নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর।মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন এই ঘটনায় বিস্তারিত তদন্ত হয় এবং সমস্ত আক্রান্তরা ন্যায়বিচার পান।”

https://twitter.com/mamataofficial/status/1467406495662837760?s=24
প্রসঙ্গত, নাগাল্যান্ডে(Nagaland) মন জেলার ওটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ১৩ জন গ্রামবাসী। পুলিশ সূত্রের খবর, গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী ভুলবশত গ্রামবাসীদের ওপর গুলি চালায়। তাতেই মারা যান গ্রামবাসীরা। এমনকি ঘটনায় এক জওয়ান নিহত হন। ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ বলে দুঃখপ্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।

এদিকে নাগাল্যান্ডে গুলিচালনার ঘটনা নিয়ে ‘গভীর অনুতপ্ত’ বলে বিবৃতি দিয়ে জানিয়েছে অসম রাইফেলস।  এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...