Saturday, April 4, 2026

India-New Zealand: তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ১৪০, ৪০০ রানে এগিয়ে বিরাট কোহলির দল

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড (India-New Zealand) তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ১৪০। ৪০০ রানে এগিয়ে বিরাট কোহলির ( Virat kohli) দল। রবিবার ম‍্যাচের তৃতীয় দিনে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে বড় রান তুললেন বিরাট কোহলিরা। ২৭৬ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারতীয় দল। এরপর নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে কামাল করলেন রবিচন্দ্রন অশ্বিন। যার ফলে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪০। ভারতের জয়ের জন্য দরকার আর মাত্র ৫ উইকেট।

ম‍্যাচের তৃতীয় দিনের শুরু থেকে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পুজারা। প্রথম ইনিংসে ১৫০ রানের পর দ্বিতীয় ইনিংসেও কামাল দেখান মায়াঙ্ক। ৬২ রান করেন তিনি। ৪৭ রান করেন চেতেশ্বর পুজারা। ৪৭ রান করেন শুভমন গিল। ৩৬ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। শেষ দিকে অক্ষর প‍্যাটেল মাত্র ২৬ বলে ৪১ রান করেন। ৭ উইকেটে ২৭৬ রানে ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি। কিউয়িদের হয়ে ৪ উইকেট নেন আজাজ প‍্যাটেল। ৩ উইকেট নেন রচিন রবীন্দ্র।

 

৫৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। শুরুতে উইকেট পড়তে থাকে নিউজিল্যান্ডের। প্রথম তিনটি উইকেট নেন অশ্বিন। ৬০ রান করেন মিচেল। মিচেলকে আউট করেন অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:Pv Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে হার পিভি সিন্ধুর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...