Saturday, April 4, 2026

Birbhum: ট্রেনে মালদহের পথে মুখ্যমন্ত্রী, বোলপুরে চপ-মুড়ি নিয়ে হাজির অনুব্রত

Date:

Share post:

সোমবার দুপুরে জেলা সফরের উদ্দেশ্য হাওড়া থেকে ট্রেনে মালদহের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাওয়াদের জেরে রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মালদা সফরের উদ্দেশ্যে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরেন তিনি।

বিকেল চারটেয় বোলপুর স্টেশনে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর ট্রেন ৷ বোলপুর স্টেশনে পৌঁছানোর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)৷  মুখ্যমন্ত্রীর জন্য ট্রেনে চপ, মুড়ি, মিষ্টি তুলে দেন তিনি ৷ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে স্টেশনে আসেন জেলাশাসক বিধান রায় এবং জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীও । স্টেশনে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরাও।

মুখ্যমন্ত্রী যখনই বীরভূম সফরে আসেন, তাঁর মেনুতে থাকে চপ মুড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা অনেকেই জানেন মুড়ির সঙ্গে তেলেভাজা খেতে যথেষ্টই পছন্দ করেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসার সময় তাঁর পছন্দের চপ, মুড়ি আনতে ভোলেননি অনুব্রত।

সোমবারে মালদহে কাটানোর পর মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষ করে মঙ্গলবারই মালদহ ফিরে আসবেন। পরদিন বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে আসবেন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।

আরও পড়ুন- মদের বোতল ও গ্লাস হাতে সংসদে বিজেপি সাংসদ, তোপ কেজরিকে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...