Sunday, June 21, 2026

তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে অভিষেক, শতাব্দীতে মালদহের পথে মমতা

Date:

Share post:

সংসদে তৃণমূলের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর সেই বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লির(Delhi) উদ্দেশে রওনা দিলেন তিনি। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক যোগ দিতে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস(Shatabdi express) ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুপুর ১টায় দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে হবে বৈঠক। এখান থেকেই দলের সাংসদদের সংসদীয় রণনীতি বাতলে দেবেন তিনি। সম্প্রতি রাজ্যসভা থেকে দোলা সেন ও শান্তা ছেত্রীকে সাসপেন্ড করার পর লাগাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। সেই বিষয়গুলিও নিয়েও আলোচনা করবেন অভিষেক। এর পাশাপাশি সংসদে কংগ্রেসের সঙ্গে কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, সে বিষয়েও দলীয় সাংসদদের নির্দেশ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:ভুল বোঝাবুঝির জেরে গুলি চলেছিল নাগাল্যান্ডে: সংসদে বিবৃতি অমিত শাহের

অন্যদিকে আজই জেলা সফরের উদ্দেশ্য রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাওয়াদের জেরে রাজ্যের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মালদা সফরের উদ্দেশ্যে হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরেন তিনি। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী কনভয় নিয়ে যাবেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। সেখানেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠক শেষ করে মঙ্গলবারই মালদহ ফিরে আসবেন। পরদিন বুধবার সকালে মালদহ জেলার প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক শেষ করে সড়কপথে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদ। ওই দিনই বিকেলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। পরদিন মুর্শিদাবাদ থেকে আসবেন নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে। বৃহস্পতিবার কৃষ্ণনগরেই হবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। ওই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...