Saturday, June 6, 2026

Rahul Gandhi: বক্তব্যের মাঝেই রাহুলের মাইক বন্ধের অভিযোগ, সংসদ থেকে ওয়াকআউট কংগ্রেসের

Date:

Share post:

সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর (Rahul Gandhi) মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। একইসঙ্গে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) সংসদ কক্ষে বলতে না দেওয়ারও অভিযোগ কংগ্রেসের। এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করলেন কংগ্রেসের সাংসদরা।

আরও পড়ুন-AFSPA: নাগাল্যান্ডে ঘটনার পর ফের বিতর্কে আফস্পা, কী এই আইন?

মঙ্গলবার রাহুল গান্ধী (Rahul Gandhi) কৃষকদের স্বার্থে বহু দাবি তোলেন। তিনি দাবি করেন, কৃষকদের প্রাপ্য অধিকার দেওয়ার। আন্দোলনে মৃত কৃষকদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থানেরও দাবি তোলেন রাহুল। সাংসদ তথ্য দিয়ে বলেন, “পাঞ্জাব-কংগ্রেস সরকার ৪০০ কৃষককে আর্থিকভাবে সাহায্য করেছে। চাকরি দেওয়া হয়েছে ১৫২ জনকে।” সংসদ কক্ষে সাংসদদের বক্তব্য রাখার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজের প্রাপ্য সময় বক্তব্য রাখার পরে আরও বেশি সময় চেয়ে নিয়ে বলতে শুরু করেন। তারপরই সাংসদের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি, সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে বলতে না দেওয়ার অভিযোগ তুলে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করে কংগ্রেস।

আরও পড়ুন-BSFও ‘ভুল বোঝাবুঝির’ কারণে গুলি চালায়, ফের সরব Udayan Guha

এদিন সংসদ কক্ষে কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, “কৃষক আন্দোলনে প্রায় ৭০০ জন কৃষক মারা গিয়েছেন। তিন আইন প্রত্যাহারের কথা ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দেশবাসী ও কৃষকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। অর্থাৎ তিনি নিজের ভুল স্বীকার করেছেন।কিন্তু কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, তাঁর কাছে কৃষক মৃত্যুর কোনও তথ্যই নেই।”

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...