Saturday, June 27, 2026

Asian Para Games: এশিয়ান যুব প‍্যারা গেমসের ভারতের দাপট, ১৬টি পদক জিতে অভিযান শেষ করল প্যারা শাটলাররা

Date:

Share post:

এশিয়ান যুব প‍্যারা গেমসের (Asian Para Games) ভারতের ( India) দাপট। এশিয়া যুব প্যারা গেমসে মোট ১৬টি পদক জিতে অভিযান শেষ করেছে ভারতের প্যারা ব্যাডমিন্টন দল। এর মধ্যে টোকিও প্যারালিম্পিয়ান পলক কোহলি, সঞ্জনা কুমার ও হার্দিক মাক্কার তিনটি করে পদক জয় করেছেন। মোট চারটি সোনা, সাতটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের প্যারা শাটলাররা।

এসএইচ৬ ও এসএল৩ বিভাগে মহিলা সিঙ্গলসে সোনা জিতেছেন নিথাইয়া স্রে ও সঞ্জনা কুমার। এদিকে এসএল৩-এসইউ৫ বিভাগে মহিলা ডাবলসে সোনা জিতেছেন পলক কোহলি ও সঞ্জনা। অপরদিকে এসএল৩-এসএল৪ বিভাগে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন নেহাল গুপ্তা ও অভিজিত সাখুজা।

এদিকে রুপো জিতেছেন নিথাইয়া স্রে ও আদিত্য কুলকার্নি। এছাড়াও রুপো জিতেছেন জ্যোতি, নবীন এস, হার্দিক মাক্কার, করণ পনীর ও রুথিক রঘুপতি।

ব্রোঞ্জ পদক জিতেছেন পলক কোহলি, তিনি জিতেছেন মহিলা সিঙ্গলস, এসইউ৫। এছাড়াও পলক ও নেহাল গুপ্তা মিক্সড ডাবলস, এসএল৩-এসইউ৫-এ ব্রোঞ্জ পদক জয় করেছেন। নবীন এস ও হার্দিক মাক্কার জিতেছেন পুরুষ ডাবলস, এসইউ৫-এ। আদিত্য কুলকার্নি জিতেছেনপুরুষ সিঙ্গলস, এসএইচ৬-এ।

আরও পড়ুন:Ravi Shastri: ‘বিরাট’ প্রশংসায় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...