Saturday, June 27, 2026

এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা হাইকোর্টের

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা:

প্রায় ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংকের ১৫ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। একইসঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ,৭ ডিসেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন- Chanditala: চাঞ্চল্যকর মোড়! চণ্ডীতলায় ৩ খুনের মূল অভিযুক্তর দেহ উদ্ধার রেললাইনে

আদালতে আসামি পক্ষের জামিন আবেদনের শুনানিতে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস দুলাল। আইনজীবী মো. খুরশিদ আলম খান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়, এবি ব্যাংকের ১৬৬ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এর সূত্র ধরে গত ৯ জুন একটি মামলা হয়। ওই মামলায় ১৭ জনকে আসামি করা হয়। এই ১৭ জনের মধ্যে আসামি শহীদুল ইসলাম ও আব্দুর রহিম আগাম জামিনের আবেদন করে। আগাম জামিনের পরে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে। নিম্ন আদালত তাদের জেলে পাঠিয়ে দেয়। এরপর জেল থেকে তারা জামিন চেয়ে হাইকোর্টে নিয়মিত আপিল দায়ের করে।
একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে বাকি ১৫ আসামিকে গ্রেফতার করার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি এই ১৫ জন যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...