Saturday, April 4, 2026

Virat Kohli: ভক্তের ইচ্ছাপূরণ করলেন কোহলি, টুইট করে ভিডিও প্রকাশ যুবকের

Date:

Share post:

ভক্তের ইচ্ছাপূরণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( Virat Kohli)। এক ভক্তের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন কোহলি। টুইট করে ভিডিও প্রকাশ যুবকের।

সোমবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ‘বিরাট’ জয় পেয়ে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে টিম হোটেল থেকে যখন বেরোচ্ছিল ভারতীয় দল, তখন এক ভক্ত একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আজ আমার জন্মদিন’। আর যখন অধিনায়ক বিরাট কোহলি তার পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ভক্তটি বলে ওঠেন যে আজ তার জন্মদিন। আর তারপরই সেই ভক্তকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিরাট। আর তারপর স্বাভাবিক ভাবে ভক্তটি উচ্ছ্বাসে ফেটে পড়েন।

যুবকের নাম বীনেশ প্রভু। টুইট করে সেই ঘটনার ভিডিও প্রকাশ করেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, “বিরাট কোহলি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনার বিশেষ দিনে আপনার সব থেকে প্রিয় ক্রিকেটার যখন শুভেচ্ছা জানান, ভারত ম্যাচ জেতে ও আপনাকে টেলিভিশনে দেখানো হয়, তা হলে তার থেকে ভাল কিছু হতে পারে না। বিরাট, আপনাকে ভালবাসি। সব থেকে ভাল মানুষ।”

আরও পড়ুন:Roy Krishna: জামশেদপুরের বিরুদ্ধে দল ভালো খেলেনি, বললেন বাগানের রয় কৃষ্ণা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...