Thursday, May 14, 2026

Chief Minister: চিপ কথা বলবেন না: প্রশাসনিক বৈঠক থেকে বিধায়ককে কড়া ধমক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রশাসনিক সভায় বেফাঁস কথা বলে মুখ্যমন্ত্রীর কড়া ধমক খেলেন বিধায়ক আবদুল করিম চৌধুরী (MLA Abdul Karim Chowdhury)। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে উত্তর দিনাজপুর (North Dinajpur) থেকে ইসলামপুরকে পৃথক করার দাবি জানান আবদুল করিম চৌধুরী। এমন প্রস্তাব শুনেই উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া ধমক দেন বিধায়ককে। বলেন, “এরকম চিপ কথা বলবেন না। তাহলে আর কোনও বিধায়ককে বলতে দেব না।”

মমতা বলেন, “এরকম দাবি মিটিংয়ে (Meeting) করা উচিত নয়। এরকম হয় না। এসব চিপ কথাবার্তা বলবেন না।” এরপর তিনি বিষয়টি বুঝিয়ে দেন। বলেন, উত্তর দিনাজপুর একটা ছোট জেলা। তাতে আবার দুটো মহকুমা আছে। ইসলামপুর একটি মহকুমা। পুলিশ জেলা আছে ইসলামপুরে। এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “পৃথক জেলা হলে অফিসার কোথা থেকে পাবেন? অফিসার পেলে তবে তো হবে।”

মুখ্যমন্ত্রী জানান, একটা জেলা করতে অনেক পরিকাঠামোর পরিবর্তন প্রয়োজন। তাছাড়া রায়গঞ্জ থেকে ইসলামপুরের দূরত্ব খুব বেশি নয়। সুন্দরবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “দেখেছেন, সুন্দরবন আর মুর্শিদাবাদ কত বড় জেলা? ভোটে জিতে গিয়েছেন। এখন ভাল করে মানুষের জন্য কাজ করুন। ওসব এখন হবে না।”

এরপর, বিধায়কদের উদ্দেশ্যে কড়া সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “যদি মনে করেন, নিজেদের মতো চিপ কথা বলবেন, তাহলে বিধায়কদের আমি কথা বলার অনুমতি দেব না। ওইটুকু জেলা। এবার বলবে আমার ঘরের মধ্যে জেলা করে দিন।” আবদুল করিম চৌধুরীর এই ধরনের আবদারে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ তা স্পষ্ট বিধায়ককে বুঝিয়ে দেন তিনি।

আরও পড়ুন- Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...