Saturday, March 14, 2026

Administrative Meeting: লক্ষ্য শিল্পস্থাপন: উত্তর দিনাজপুরে টেক্সটাইল পার্ক, জেলা প্রশাসনের তৎপরতা বৃদ্ধির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপর থেকেই শিল্পস্থাপন এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরের (Dinajpur) প্রশাসনিক বৈঠক থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক এ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwivedi) জানান, যে তিনটি টেক্সটাইল পার্ক (Textiles Park) হচ্ছে। তারমধ্যে একটি হচ্ছে উত্তর দিনাজপুরে। সেখানে দুই দিনাজপুরের তাঁতিরা। আয়ের সুযোগ পাবেন। থাকবে পাওয়ারলুম তৈরির সুবিধা।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানেন, দুই দিনাজপুরে দ্রুত পুরভোট হবে। পুর কমিশনারদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। বলেন, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষার মধ্যে পুরভোট নয়, কবে পরীক্ষা, কবে গঙ্গাসাগর মেলা, হোলি। তারিখ-তালিকা তৈরি করে জমা দিন”। স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। তিনি জানান, মৎস্যজীবী এবং শিল্পীদের জন্য আলাদা কার্ড আনা হচ্ছে। এদিনই বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বুধবার, সকালে মালদহের প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদে। বিকেলে সেখানেই জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ থেকে নদিয়াতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে জেলাশাসক, বিডিও, জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...