Tuesday, June 16, 2026

Weather Update: কেটেছে নিম্নচাপের ভ্রুকুটি!কবে জাঁকিয়ে পড়বে শীত?

Date:

Share post:

নিম্নচাপের ভ্রুকুটি কেটেছে। মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও বিকেলের দিকে সাধারণত আকাশ পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হয়েছে। আগামিকাল থেকে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় সপ্তাহান্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামতে পারে।ফলে আর অপেক্ষা নয়, সপ্তাহান্তেই বঙ্গে শীতের আগমন ঘটতে পারে।

আরও পড়ুন:Unnatural Death: সাতসকালে মহানগরে জোড়া রহস্যমৃত্যু, রক্তাক্ত ২ দেহ ঘিরে চাঞ্চল্য

গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর জেরে বৃষ্টিপাত হয়েছে। ফলে রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকায় শীতের আমেজের টের পাওয়া গেছে। ‘জওয়াদের’ সরাসরি প্রভাব না পড়লেও, নিম্নচাপের জেরে সোমবার দিনভর কলকাতা ও উপকূলবর্তী এলাকাগুলিতে একটানা মাঝারি ও ভারী বৃষ্টি চলে। পাশাপাশি সমুদ্র উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আবহাওয়া দফতর সূত্রের খবর,আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার।



Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...