Tuesday, June 16, 2026

এক মিনিটেরও কম সময়ে যন্ত্রনাহীন মৃত্যু, এই দেশে বৈধতা পেল আত্মহত্যা করার যন্ত্র Sarco

Date:

Share post:

এক মিনিটেরও কম সময়ে যন্ত্রনাহীন মৃত্যু। আত্মহত্যা করার যন্ত্রটিকে আইনি স্বীকৃতি দিল দিল সুইৎজারল্যান্ড (Switzerland)। যন্ত্রের নাম ‘সারকো’ (Sarco)। Sarco-তে কৃত্রিম উপায়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে এক মিনিটেরও কম সময়ে মৃত্যু হয় মানুষের।

আরও পড়ুন-Abhishek Banerjee: সংসদে দ্বিচারিতা করছে বিজেপি: গান্ধীমূর্তির সামনে ধর্না মঞ্চে যোগ দিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক

যন্ত্রটি তৈরি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এগজিট ইন্টারন্যাশনাল’(Exit International)। এই যন্ত্রের উদ্ভাবনের নেপথ্যে রয়ছেন সংস্থার অধিকর্তা তথা ‘ডক্টর ডেথ’ ফিলিপ নিটশে (Philip Nitschke)। সংস্থার সদস্যরা জানিয়েছেন, বাইরে থেকে যন্ত্র নিয়ন্ত্রণ করার পাশাপাশি ভিতর থেকেও তা চালু করা যাবে। কফিনের মতো দেখতে যন্ত্রটিতে ঢোকার পর মুহূর্তের মধ্যেই অক্সিজেনের মাত্রা একেবারে কমিয়ে আনা যেতে পারে।

আরও পড়ুন-Rahul Gandhi: বক্তব্যের মাঝেই রাহুলের মাইক বন্ধের অভিযোগ, সংসদ থেকে ওয়াকআউট কংগ্রেসের

জানা গিয়েছে, এখনও পর্যন্ত দু’টি এমন সারকো তৈরি হয়েছে। আরও একটি যন্ত্রের থ্রি-ডি প্রিন্টিং শুরু করে দিয়েছে এগজিট ইন্টারন্যাশনাল। সংস্থার লক্ষ্য, আগামী বছর থেকে সুইৎজারল্যান্ডে এই পরিষেবা দেওয়া শুরু হবে। এই যন্ত্র নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। চিকিৎসক ফিলিপ নিটশের কথায়, “আগামী বছরের মধ্যে সারকো ব্যবহারের উপযোগী হয়ে যাবে সুইৎজারল্যান্ডে।”

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...