Monday, April 6, 2026

South Africa: ভারতের বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড

Date:

Share post:

ভারতের ( india) বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড( South Africa Board)। গত শনিবারই ঠিক হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল( India Team) । সেখানে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচ খেলবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। সেই সিরিজের জন‍্য ২১ সদস্যে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড। ভারতের বিরুদ্ধে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। ডেপুটি হিসাবে থাকবেন তেম্বা বাভুমা।

২১ জনের দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন সিসান্দা মাগালা ও রিয়ান রিকেলটন। টেস্ট দলে কামব্যাক করেছেন ডুয়ান অলিভিয়ের। দলে রয়েছেন ডি’কক, রাবাদা, নরকিয়া, দাসেন, কেশব মহারাজের মতো তারকারা। ভারতীয়-এ দলের বিরুদ্ধে চলতি বেসরকারি টেস্টে নজর কাড়া সারেল এরউইও জায়গা পেয়েছেন টেস্ট স্কোয়াডে।

একনজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:

ডিন এলগার (অধিনায়ক), তেম্বা বাভুমা (সহঅধিনায়ক), কুইন্টন ডি’কক, কাগিসো রাবাদা, সারেল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, এডেন মার্করাম, উইয়ান মাল্ডার, এনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার দাসেন, কাইল ভেরেইন, মার্কো জানসেন, গ্লেন্টন স্টুরমান, প্রেনেলান সাবরায়েন, সিসান্দা মাগালা, রিয়ান রিকেলটন, ডুয়ান অলিভিয়ের।

আরও পড়ুন:Asian Para Games: এশিয়ান যুব প‍্যারা গেমসের ভারতের দাপট, ১৬টি পদক জিতে অভিযান শেষ করল প্যারা শাটলাররা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...