Monday, April 6, 2026

জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বেই মায়ানমার ও পাকিস্তানে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক

Date:

Share post:

দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত(Bipin Rawat) প্রয়াত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter Crash)। ৬৩ বছর বয়সী প্রাক্তন এই সেনাপ্রধানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তার দীর্ঘ চার দশকের কর্মজীবনে একাধিক কৃতিত্বের পাশাপাশি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ২ সাফল্য। একটি ২০১৯ সালে পাকিস্তানের(Pakistan) বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক ও অন্যটি মায়ানমারে(Myanmar) নাগা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো সার্জিক্যাল স্ট্রাইক(Surgical Strike)।

সূত্রের খবর, ১৮ সেপ্টেম্বর পাক জঙ্গি বাহিনীর হামলায় উরি সেক্টরে শহিদ ১৯ জওয়ানের রক্তের বদলা নিতে সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical Strike) কৌশল রচিত হয়। ২০১৬-র এই সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)। সময় তিনি সেনাবাহিনী ভাইস চিফ পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:Bipin Rawat: দেশ হারালো তার বীর সন্তানকে, জানুন CDS বিপিন রাওয়াতের কর্মজীবন ও সাফল্য

শুধু ২০১৬ নয়, ২০১৫-র এক সার্জিক্যাল স্ট্রাইকেও সামনে থেকে নেতৃত্ব দেন জঙ্গি দমনে সিদ্ধহস্ত রাওয়াত। উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা নেন তিনি। তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন ছিল মায়ানমারের NSCN-K জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। রাওয়াতের তত্ত্ববধানে ভারতীয় সেনার ডিমাপুর বেস থেকে ওই অভিযান চলে। সেনার প্রায় ৭০ জন কম্যান্ডর ওই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। ৪০ মিনিটের অভিযানে নাগা জঙ্গি গোষ্ঠীর ৩৮ জন সন্ত্রাসীকে খতম করেছিল ভারতীয় সেনা। মণিপুরের চান্দেলে ভারতীয় সেনার ১৮ জওয়ানের হত্যার বদলা নিতে অভিযান চালায় ভারতীয় সেনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...