Friday, April 3, 2026

KMC Election: দলীয় নির্দেশ অমান্য করায় সচ্চিদানন্দ ও তনিমাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

Date:

Share post:

আগেই সতর্ক করা হয়েছিল। একাধিকবার বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু “ডোন্ট কেয়ার” মনোভাবের জন্য এবার আনুষ্ঠানিকভাবে সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে (Tanima Chatterjee) দল থেকে বহিষ্কার (Expulsion) করল তৃণমূল (TMC)। দলের নির্দেশ অমান্য করে কলকাতা পুরসভা ভোটে (KMC Election) নির্দল (Independent) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার জন্যই প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় ও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়কে (Sachchidananda Banerjee) বহিষ্কার করা হয়েছে। প্রাথমিকভাবে হুঁশিয়ারি দেওয়ায় কাজ হয়নি, তাই শেষপর্যন্ত আজ, বুধবার দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার (Debasish Kumar)।

এদিন তনিমা ও সচ্চিদানন্দকে বহিষ্কারের ঘোষণা করে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার বলেন, “দলের নিয়ম, শৃঙ্খলা মেনে চলা সকলের কর্তব্য। আগেই তাঁদের বলা হয়েছিল দলীয় নির্দেশ মেনে অবিলম্বে মনোনয়ন প্রত্যাহার করুন। কিন্তু তাঁরা দলীয় নির্দেশ অমান্য করেছেন। তাই দল বিরোধী কাজের জন্য ওই দু’জনের নামে রাজ্য কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছিল। গত সোমবার রাজ্য কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল তাঁদের যেন বহিষ্কার করা হয়।”

প্রসঙ্গত, ৬৮ নম্বর ওয়ার্ডে প্রথমে তনিমা ভট্টাচার্যকে প্রার্থী করা হলেও পরে দলের নতুন সিদ্ধান্তে প্রার্থী করা হয় বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়কেই। যিনি এই ওয়ার্ডেই পুরমাতা ছিলেন। অন্যদিকে, ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দল থেকে তাঁদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মেনে নেননি এই দুই প্রার্থী।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...