Monday, April 6, 2026

Mamata Banerjee: লক্ষ্য কর্মসংস্থান: মুর্শিদাবাদের পর্যটনশিল্পে উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কর্মসংস্থানের লক্ষ্যে মুর্শিদাবাদের পর্যটনশিল্পের উন্নয়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, বহরমপুরের (Baharampur) প্রশাসনিক বৈঠক থেকে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে আলাদা পর্যটন সার্কিট গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা।

পর্যটনসচিব নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) কাছে এ বিষয়ে পরিকল্পনার কথা জানতে চান। উত্তরে নন্দিনী জানান, রাজ্য সরকারের গৃহিত নীতি অনুযায়ী ইতিমধ্যেই টুরিস্ট গাইডদের প্রশিক্ষণ, ট্যুর অপারেটরদের স্বীকৃতি প্রদান এবং আরো বেশি পর্যটকদের থাকার সুযোগ করে দিতে হোম স্টে নীতি চালু করা হয়েছে। মুর্শিদাবাদের জনপ্রিয় দর্শনীয় জায়গা গুলির ৫ কিলোমিটার এলাকার মধ্যে এ ধরনের হোমস্টে তৈরিতে উৎসাহ দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ সহ পর্যটন সংক্রান্ত যাবতীয় বিষয় কেন্দ্রীয়ভাবে দেখভাল করার জন্য মুর্শিদাবাদের একটি ট্যুরিজিম সেন্টার গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মতিঝিল প্রকৃতি-তীর্থ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সেখানে রোপ ওয়ে এবং টয় ট্রেন চালু করা হবে। পর্যটন সচিব বৈঠকে জানান ইতিমধ্যেই মুর্শিদাবাদ কে কেন্দ্র করে তিনটি আলাদা পর্যটন সার্কিট গড়ে তোলা হয়েছে। যার ফলে স্থানীয় ট্যুর অপারেটর এবং গাইডরা উপকৃত হয়েছেন।

জেলার পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে গাইডদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। তিনি বলেন, এখন যারা গাইড হিসেবে কাজ করেন এবং গাইডের কাজ করতে আগ্রহী পর্যটন দফতরের তরফে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর সরকারের থেকে সার্টিফিকেটও পাবেন তাঁরা। এভাবে পর্যটনের পাশাপাশি জেলায় কর্মসংস্থানও হবে বলেই জানান তিনি।

আরও পড়ুন- জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বেই মায়ানমার ও পাকিস্তানে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...