Saturday, June 27, 2026

Mimi Chakraborty: জনগণনা না হওয়ার ফল ভুগছে রাজ্যের মানুষ, সংসদে আওয়াজ তুললেন মিমি

Date:

Share post:

জনগণনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের পর গণনা না হওয়ার ফলে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ। এতদিন বারবার কেন্দ্রের দিকে সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পার্লামেন্টেও এবার উঠল সেই প্রশ্ন।

রাজ্যের পক্ষ থেকে উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং জনসাধারণ বিতরণ মন্ত্রককে আগে থেকে দেওয়া প্রশ্নের উত্তর চাইলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছেন। সরকার কী জানে কত জন মানুষ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের তালিকা থেকে বাদ গিয়েছেন। ২০১১ সাল থেকে জনগণনার তালিকা আপডেট না হওয়ার ফলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সুবিধা অনেক মানুষই পাচ্ছেন না। এটা কী সরকার জানে? যদি জানা থাকে তাহলে সেই তথ্য কোথায়? এই তথ্য আপডেট করার জন্য এবং মানুষকে সুবিধাগুলি পাইয়ে দেওয়ার জন্য কী পদক্ষেপ নিচ্ছে সরকার? সরকার কী জানে ঠিক কতজন মানুষের কাছে এখনও রেশন কার্ড নেই। কার্ড না থাকার জন্য বহু মানুষ প্রধানমন্ত্রী গরীব কল্যান আন্না যোজনার যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলি কিছুই পাচ্ছে না। এর জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে?

আরও পড়ুন- Mala Roy: কবে চলবে বুলেট ট্রেন? মালার প্রশ্নে কী জানালেন রেলমন্ত্রী

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...