Friday, June 26, 2026

Chandidas Mal: লোপামুদ্রা- চন্দ্রাবলীদের শিক্ষাগুরু, আগমনী ও টপ্পা গানের প্রখ্যাত শিল্পী চণ্ডিদাস মাল প্রয়াত

Date:

Share post:

সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অজয় চক্রবর্তী, বুদ্ধদেব গুহর মতো বহু বিশিষ্ট শিল্পীদের শিক্ষাগুরু বিশিষ্ট আগমনী ও টপ্পা গানের শিল্পী চণ্ডিদাস মাল প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর।
বুধবার হাওড়া জেলার বালির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রধানত পুরাতনী বাংলা গান, শ্যামা সঙ্গীত, টপ্পা, আগমনী সঙ্গীতের জন্যই শ্রোতাদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিলেন। চণ্ডিদাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে শিল্পী মহলে।

১৯৪৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে অল ইন্ডিয়া রেডিওতে এবং পরবর্তীকালে দূরদর্শনেও বেশ কিছু অনুষ্ঠান করেন তিনি। বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাকও করেন। পরবর্তীকালে রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পুরাতনি বাংলা গানের শিক্ষকতাও করেছেন। পেয়েছিলেন একাডেমি পুরস্কার, বঙ্গীয় সঙ্গীত পরিষদের  ‘বিভাকর’ সম্মান। ২০১৯ সালে তিনি রাজ্য সরকারের কাছ থেকে গিরিজাশঙ্কর পুরস্কারও পান।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...