Friday, April 3, 2026

চলন্ত ট্রেন থেকে চার নাবালিকা ও দু’জন যুবতীকে উদ্ধার করল রেল পুলিশ

Date:

Share post:

শিয়ালদহ থেকে নয়াদিল্লি যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে চার নাবালিকা ও দু’জন যুবতীকে উদ্ধার করল রেল পুলিশ। আসানসোল রেল ডিভিশনের মাতঙ্গিনী বাহিনীর হাতে ধরা পড়েছে ওই মেয়েদের সঙ্গে থাকা এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে সম্পর্ক ক্রান্তি ট্রেনে নয়াদিল্লি নিয়ে যাওয়ার পথে ডি-থ্রি বগি থেকে ওই মেয়েদের উদ্ধার করা হয়। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, ওই যুবতীদের কাজ দেওয়ার নামে উত্তর ২৪ পরগনার সন্তোষপুর এলাকা থেকে নয়াদিল্লির কোনও জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন- আসছে ‘Tejas’, প্রকাশ পেল ছবির প্রথম লুক
এই নাবালিকারা তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তির ফোনের কথোপকথনের মাধ্যমে বুঝতে পারে যে তাদের অন‍্য উদ্দেশ্যে নিয়ে হচ্ছে। ট্রেনের যাত্রীরা এই বিষয়টি বুঝতে পেরে RPF কে খবর দেয়।এরপর আসানসোল রেল ডিভিশনের আর পি এফের কাছে খবর যায়।খবর পেয়ে তারা আসানসোল স্টেশনে ওই ট্রেন থেকে চারজন নাবালিকা ও দু’জন যুবতীকে উদ্ধার করে। তাদের সঙ্গে থাকা অভিযুক্তকেও আটক করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে RPF এর আসানসোল ডিভিশনের চিফ কমান্ডেন্ট চন্দ্রকান্তা মিশ্র বলেন, তারা প্রাথমিকভাবে ঘটনাটি হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা বলেই মনে হচ্ছে তবে সব দিকই তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...