Tuesday, June 23, 2026

UAE: কর্মদক্ষতা বাড়াতে সরকারি কর্মীদের সাপ্তাহিক কাজের সময় কমলো, ছুটি রবিবারও

Date:

Share post:

সপ্তাহে আর পাঁচদিন কাজ নয়। এবার সাপ্তাহিক কাজের সময় কমছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। এখন থেকে দেশের সরকারি কর্মীদের সপ্তাহে সাড়ে চারদিন কাজ করলেই চলবে। এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে আমিরশাহি সরকার। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন নির্দশন গড়ল আমিরশাহি।
কর্মদক্ষতা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বর্তমানে আমিরশাহিতে ‘’জাতীয় কর্ম সপ্তাহ” পালিত হচ্ছে। সেই আবহেই এই ঘোষণায় সরকারি কর্মচারিদের মধ্যে খুশির হাওয়া।

আরও পড়ুন: Katrina Kaif and Vicky Kaushal’s wedding: এলাহি মেনু, রাজপুতদের কায়দায় ছাদনাতলায় এন্ট্রি ভিকির

সোমবার থেকে বৃহস্পতিবার ৮ ঘণ্টা করে কাজ করতে হবে সরকারি কর্মীদের। কাজের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত। তবে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করলেই চলবে। অর্থাৎ শুক্রবার ‘‘হাফ ডে’’ কাজ করতে হবে। কাজের সময় কমানোর পাশাপাশি সপ্তাহান্তের ছুটির দিনও পরিবর্তন করেছে সরকার। আরব দেশগুলিতে সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। কিন্তু এই নয়া নিয়মে শুক্রবার ছুটি থাকছে না। তার পরিবর্তে রবিবার ছুটির দিন হিসেবে বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ শনি ও রবিবারকে ছুটি হিসেবে ধরা হবে। আর শুক্রবার হাফ ছুটি।

কাজের সময় কমিয়ে দেওয়া প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি সরকারের (UAE) পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কর্মীদের কাজের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি তাঁরা সামাজিক জীবনও সুষ্ঠুভাবে কাটাতে পারবেন।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...