Monday, April 6, 2026

Rohini Court in Delhi: দিল্লির রোহিনী আদালতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

দিল্লির রোহিনী আদালতে বিস্ফোরণের জেরে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ দিল্লির (Delhi) রোহিনী কোর্টের (Rohini Court in Delhi) ১০২ নম্বর কক্ষে শুনানির সময় বিস্ফোরণটি ঘটে বলে সূত্রের খবর। বিস্ফোরণের আওয়াজে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। দ্রুত বিশাল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আদালতের সব কক্ষের শুনানি বন্ধ করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় আদালত চত্বর। ঘটনাস্থলে যায় ফরেনসিকদল।

আরও পড়ুন-সেনা সর্বাধিনায়ক Bipin Rawat-এর মৃত্যু: সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর

পুলিশ সূত্রের খবর, ১০২ নম্বর ঘরে একটি ল্যাপটপে (Laptop) বিস্ফোরণটি হয়েছে (Rohini Court in Delhi)। ল্যাপটপের ব্যাটারিতে কোনও সমস্যা থাকায় সেটি ফেটেছে বলে প্রাথমিক অনুমান। তবে, প্রত্যক্ষদর্শীদের অনেকের মতে, ল্যাপটপটি চার্জে বসানো ছিল। শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই ল্যাপটপটি পরীক্ষা করে দেখবে ফরেনসিক দল। এটা নেহাতই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে কোনও নাশকতা আছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...