Tuesday, June 23, 2026

প্রধানমন্ত্রীর ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পের ৮০ শতাংশ খরচই হয়েছে বিজ্ঞাপনে!

Date:

Share post:

স্রেফ বিজ্ঞাপনেই মোদি সরকারের সাধের এবং স্বপ্নের ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের ৮০ ভাগ খরচ হয়েছে। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে নারীকল্যাণ বিষয়ক সংসদীয় কমিটি।

কী বলছে সংসদীয় কমিটির রিপোর্ট?

বিজেপি সাংসদ হিনা গাভিটের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের রিপোর্টে তিন বছরের একটা খরচ-খরচার রিপোর্ট প্রকাশ করেছে। সেই সেই রিপোর্ট অনুসারে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল ৪৪৬.৭২ কোটি টাকা। এর মধ্যে ৭৮.৯১ শতাংশ টাকা শুধুমাত্র প্রচারের জন্য খরচ করা হয়েছে।

দেশে নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঘটা করে ২০১৫ সালের জানুয়ারিতে ‘বেটি বচাও বেটি পড়াও’ প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত দেশে লিঙ্গবৈষম্য সমস্যার মোকাবিলা করতে এবং কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যই ওই প্রকল্পের সূচনা করা হয়েছিল বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। টিভি, সংবাদপত্রে ঢালাও বিজ্ঞাপণ সংবাদপত্র, টিভি চ্যানেল-সহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে ওই প্রকল্পের বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র। দ্বিতীয় থেকে চতুর্থ বর্ষের খরচ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, প্রকল্প রূপায়ণের খাতে যত খরচ হয়েছে, তার কয়েক গুণ বেশি ব্যয় করা হয়েছে প্রকল্পের বিজ্ঞাপনে!

আরও পড়ুন- Oxygen Plant: দেশে কত অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র? মালার প্রশ্নে জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...