Saturday, April 4, 2026

Bipin Rawat:পূর্ণ রাষ্টীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন দেশের প্রথম CDS বিপিন রাওয়াত

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়ত। দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে একই চিতায় স্ত্রী মধুলিকা এবং জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। ১৭ তোপধ্বনিতে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে। ৮০০ সেনাকর্তা এবং তাঁর সহকর্মী রাওয়াতের শেষবিদায়ের জানানোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জনের মরদেহে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর, শুক্রবার বিকেলে শেষকৃত্য

বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক জেনারেল রাওয়ত-সহ ১৩ জনের। বৃহস্পতিবারই তামিলনাড়ু থেকে জেনারেল রাওয়ত ও তাঁর স্ত্রীর মৃতদেহ দিল্লিতে পৌঁছয়।শুক্রবার তাঁর দিল্লির কামরাজ মার্গের বাসভবনে প্রধানমন্ত্রী, তৃণমূল সাংসদ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ একাধিক মন্ত্রী জেনারেল রাওয়াতের মরদেহে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন।এছাড়াও তাঁকে একে একে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল,-সহ বিশিষ্টজনেরা। মা-বাবাকে শেষ শ্রদ্ধা জানান দুই মেয়ে কৃতিকা এবং তারিনী। মায়ের কোলে চেপে ‘দাদু’ রাওয়াতের মতদেহে ফুল দেয় ছোট্ট নাতিও।

তার পর বিপিন রাওয়াতের দেহ নিয়ে কামরাজ মার্গের বাসভবন থেকে ব্রার স্কোয়ারের উদ্দেশে রওনা দেয় শববাহী শকট। তাঁকে শেষ বিদায় জানাতে সামিল হন অসংখ্য মানুষ।তা৬র শোভাযাত্রায় স্লোগান ওঠে ‘যব তক সুরজ চাঁদ রহেগা, বিপিন জি কা নাম রহেগা।’


Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...