Friday, April 3, 2026

Darjiling: এমাসের শেষেই দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক প্রশাসনিক কর্মসূচি

Date:

Share post:

২০১১ প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য প্রশাসনকে জেলায় পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রত্যেক জেলায় গিয়ে সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে নির্দেশ দিয়েছেন। তৃতীয়বার বিপুল সংখ্যক ভোটে জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপদ্ধতির পরিবর্তন হয়নি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় গিয়ে জেলার কাজের খতিয়ান নেওয়ার পাশাপাশি, গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন তিনি। ডিসেম্বর (December) মাসের 27 তারিখ মুখ্যমন্ত্রীর দার্জিলিং (Darjiling) যাওয়ার কথা রয়েছে। সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন মমতা।

আরও পড়ুন- আদিবাসী কিশোরী চাঁদমণির প্রথম হিন্দি গানের রিলিজ ঘিরে প্রহর গোনা শুরু

অক্টোবর (October) মাসে উত্তরবঙ্গ সফর গেলেও দার্জিলিঙে যাননি মুখ্যমন্ত্রী। সেবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেছিলেন। সম্প্রতি দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদেও প্রশাসনিক বৈঠক করেন তিনি। এবারের পাহাড় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...