Friday, April 3, 2026

বিএসএফ এর এক্তিয়ার নিয়ে রাজ্যপাল প্ররোচনা ছড়াচ্ছেন, কড়া চিঠি সুখেন্দুশেখরের

Date:

Share post:

বিএসএফের এক্তিয়ার ইস্যুতে বাংলার রাজ্যপাল প্ররোচনা ছড়াচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও নিয়ম মেনে চলা উচিৎ জগদীপ ধনকড়ের। রাজ্যপালকে কড়া চিঠি দিয়ে বললেন সাংসদ সুখেন্দুশেখর রায়।প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে বিএসএফ নিয়ে সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপার ও থানার ওসিদের সতর্ক করে দিয়েছিলেন। তা নিয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বেনজিরভাবে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন রাজ্যপাল।

কটাক্ষের সুরে লেখা সেই চিঠি আদৌ রাজ্যপালের পদের গরিমার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া আইনশৃঙ্খলা একান্তই রাজ্যের বিষয়, তা নিয়েও বারবার নাক গলানোর চেষ্টা করে থাকেন রাজ্যপাল। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় চিঠি দিয়ে ধনকড়কে তাঁর এক্তিয়ার ও সীমারেখা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, সীমান্তরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয় এটি। বিএসএফ, সিআরপিএফকে যে কাজ করতে হয় তা নিয়ে রাজ্যপালের মত পদে বসে মন্তব্য করার আগে ভাবনাচিন্তা করা দরকার। রাজ্যের পুলিশের কাজকর্ম নিয়ে রাজ্যপালের কোনও মন্তব্য করা সাজে না।

আরও পড়ুন- Abhishek Banerjee: কেন্দ্রের ‘আড়াই কোটির টিকা-তত্ত্বে’ প্রচুর জল, অভিষেকের প্রশ্নে প্রকাশ্যে কেন্দ্রের মিথ্যাচার

দেশের সাংবিধানিক কাঠামো মেনেই সকলের যে কাজ করা উচিৎ তাও রাজ্যপালকে মনে করিয়ে দিয়ে সুখেন্দুশেখর লিখেছেন, ভবিষ্যতে পুলিশবাহিনী বা অন্য কোনও ধরনের ফোর্স সম্পর্কে প্ররোচনামূলক মন্তব্য করার আগে তাঁর ভাবা উচিৎ এতে বাহিনীর উপর কী প্রভাব পড়তে পারে।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...