Wednesday, June 24, 2026

KMC 108: ১০৭-এর পর এবার সুশান্তর আলোয় আলোকিত হতে চায় ১০৮

Date:

Share post:

একটি সময়ে রাত গড়ালেই নিশ্চুপ হয়ে যেত গোটা এলাকা। ছিল না পর্যাপ্ত আলো। সেভাবে খোলা থাকতো না দোকানপাট। অল্প বৃষ্টিতে রাস্তায় জমতো জল। ছিল না ভালো নিকাশি ব্যবস্থা। ছিল না বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। মাত্র ১০ বছরে সেই “নেই রাজ্য”-কে কার্যত “স্বর্গ রাজ্য” বানিয়ে দিয়েছেন এলাকার বিদায়ী কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। হ্যাঁ, বাম আমলে পিছিয়ে থাকা কলকাতা পুরসভার (KMC) অন্তর্গত অনুন্নত ১০৭ নম্বর ওয়ার্ড এখন মিনি পার্কস্ট্রিট।

ঝাঁ চকচকে রাস্তা। আলো ঝলমলে পরিবেশ। দোকান-বাজার-রেস্টুরেন্ট প্রায় সারারাত খোলা থাকে। এলাকার পার্কগুলির সৌন্দর্যায়ন করেছেন সুশান্ত। পাশাপাশি, শহরের অন্যতম বড় সুপার স্পেশালিটি কমিউনিটি হল রয়েছে এই ১০৭ নম্বর ওয়ার্ডেই। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি পৌঁছে গিয়েছে এলাকার মানুষের ঘরে ঘরে। ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ৯০ শতাংশের বেশি মানুষ। করোনা মহামারি আবহে লকডাউন ও আমফান বিপর্যয়ের মাঝে মানুষের পাশে সুশান্ত ঘোষ অভিভাবকের মতো দাঁড়িতে সমস্ত সমস্যার সমাধান করেছেন। কমিউনিটি কিচেন খুলে প্রায় নিখরচায় মানুষের খাবারের জোগান দিয়েছেন সুশান্ত।

আরও পড়ুন:ত্রিপুরায় জোরদার আন্দোলন তৃণমূলের, ৫ জানুয়ারি রাজভবন অভিযানের ডাক

তবে আসন্ন পুরভোটে তপশিলি সংরক্ষণ হওয়ায় এবার অটোমেটিক চয়েজ সুশান্ত ঘোষের ১০৭ নম্বর ওয়ার্ড থেকে আর প্রার্থী হওয়া হয়নি। তাঁর মতো এখন যোগ্য কাউন্সিলর, উপযুক্ত অভিভাবক, দক্ষ বোরো চেয়ারম্যানকে এবার পাশের ১০৮ নম্বর ওয়ার্ড থেকে দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া ১০৮ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছলেও এই ওয়ার্ডে এখনও অনেক কাজ বাকি বলেই মনে করেন তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ। আগামিদিনে মানুষের আশীর্বাদ নিয়ে এই ওয়ার্ড থেকে পুর প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার ভোল বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন সুশান্ত। ১০৭ নম্বরের মতো ১০৮ নম্বর ওয়ার্ডকেও উন্নয়নের মগডালে বসাতে চান তিনি। মডেল ওয়ার্ড হিসেবে ১০৮ নম্বরকে কলকাতা পুরসভার বুকে প্রতিষ্ঠিত করার শপথ নিয়েছেন তিনি।

তৃণমূল প্রার্থী হিসেবে সুশান্ত ঘোষকে পেয়ে ১০৮ নম্বর ওয়ার্ডের মানুষ কী বলছেন? সুশান্তকে নিয়ে এলাকাবাসীদের ছোট্ট মন্তব্য, “চেনা বামনের পৈতে লাগে না…!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...