Wednesday, June 24, 2026

কাকভোরে গুলি চলল রিজেন্ট পার্ক এলাকায়, জখম ২

Date:

Share post:

গুলির শব্দে শুক্রবার ঘুম ভাঙলো দক্ষিণ শহরতলীর রিজেন্ট পার্ক(regent Park) এলাকাবাসীর। গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। বর্তমানে এসএসকেএম(SSKM) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। ইতিমধ্যেই এই গুলিকাণ্ডে ভিক্টর ভট্টাচার্য নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ(police)।

জানা গিয়েছে শুক্রবার ভোর প্রায় পৌনে পাঁচটা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লীতে গুলি চলে। পুলিশ সূত্রে খবর, অভিজিৎ মল্লিক এবং পঙ্কজ সাহা নামে দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি (Gun shot) চালায় ধৃত ভিক্টর এবং তার আরেক সঙ্গী। অভিজিতের পেটে গুলি লাগে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে পঙ্কজের পেট এবং উরু জখম হয়। তাঁদের চিৎকার শুনে দ্রুত প্রতিবেশীরাই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসএকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানকার ট্রমা কেয়ার সেন্টার দু’জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অভিজিৎ এবং পঙ্কজের শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হবে।

আরও পড়ুন:KMC 108: ১০৭-এর পর এবার সুশান্তর আলোয় আলোকিত হতে চায় ১০৮

স্থানীয় সূত্রের খবর, এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত ভিক্টর। বিল্ডার্সের ব্যবসার হয়েছে তার মাঝে মধ্যেই এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে বচসা হয়। শুক্রবার সকালে এইগুলি কান্ডের ঘটনায় পিছনে ব্যবসাসংক্রান্ত কারণ দেখছে স্থানীয়রা।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...