Wednesday, March 25, 2026

Weather Report:দেরিতে হলেও আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু শীতের ইনিংস

Date:

Share post:

একের পর এক নিম্নচাপের বাধা কাটিয়ে রাজ্যে শুরু হতে চলেছে শীতের ইনিংস। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফে খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করবে। শনিবার থেকেই শুরু হবে পারদপতন। আগামী ২-৩ দিনের মধ্যেই পাকাপাকিভাবে রাজ্যে জাঁকিয়ে পড়তে চলেছে শীত।

আরও পড়ুন:Maldah:জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত চাঁচল, জখম ৪

আবহাওয়া দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা কাটতে শুরু করেছে। রাজ্যে আস্তে আস্তে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। তাই কলকাতাতেও নামতে শুরু করছে তাপমাত্রার পারদ। আজ সকাল থেকে ঘন কুয়াশায় মুড়ে ছিল আকাশ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে রোদের দেখা মিলেছে।তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

স্বস্তির বিষয় হল, আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের(South Bengal) আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ তাপমাত্রা আরও কমবে। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় তাপমাত্রা আগামী দু’দিনে ৩ ডিগ্রি আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...