Friday, June 19, 2026

West Indies: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ, করোনায় আক্রান্ত তিন ক্রিকেটার

Date:

Share post:

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে সফর শুরু করার আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। করোনায় (Corona) আক্রান্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। এছাড়াও দলের একজন নন-কোচিং কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। এরফলে ১৩ তারিখে শুরু হওয়া সফর থেকে ছিটকে গেলেন এই তিন ক্রিকেটার। আর যার ফলে সফর শুরুর আগে জোর ধাক্কা খেল ক্যারিবিয়ানরা।

সোমবার থেকে পাকিস্তানের মাটিতে শুরু টি-২০ ম‍্যাচ। পাকিস্তানের মাটিতে তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-২০ ম‍্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এদিন ওয়েস্ট ইন্ডিজের তরফে জানান হয়েছে, রস্টন চেজ, শেলডন কটরেল এবং কাইল মায়ার্স করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই দু’টি টিকা নিয়েছেন। যদিও এই ক্রিকেটারদের দেহে এখনও কোনও উপসর্গ দেখা যায়নি। আক্রান্ত চার জনই নিজেদের ঘরে কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকি দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই বলেও জানান হয়েছে।

এদিকে দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ছিটকে যাওয়া যে বড় ধাক্কা শিবিরে, এটা মেনে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:Indian Team: দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে মুম্বইয়ে বায়ো-বাবলে থাকতে হবে বিরাটদের: সূত্র

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...