Saturday, April 4, 2026

ভোট না দেওয়ার ‘শাস্তি’, দলিতকে থুতু ফেলে চাটতে বাধ্য করলেন পরাজিত প্রার্থী

Date:

Share post:

সম্প্রতি বিহারের আওরঙ্গবাদ(Aurangabad) জেলায় পঞ্চায়েত প্রধান পদে প্রার্থী হয়েছিলেন বলবন্ত সিং(Balwant Singh)। কিন্তু নির্বাচনে(Election) হেরে যান তিনি। হেরে যাওয়ার কারণে তাঁর রাগ গিয়ে পড়ে দলিতদের উপর। কারণ বলবন্ত মনে করেন, দলিতরা তাঁকে ভোট দেয়নি। সে কারণেই তিনি হেরে গিয়েছেন। এই ঘটনায় দলিতদের সবক শেখাতে মাঠে নামলেন বলবন্ত। দুই দলিত ব্যক্তিকে ধরে মারধর করলেন তিনি। শুধু তাই নয়, এক ব্যক্তিকে তিনি জোর করে নিজের ফেলা থুতু চাটতে বাধ্য করেন।

ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশ গ্রেফতার করেছে বলবন্তকে। ভাইরাল হওয়া ভিডিয়োতে বলবন্তকে বলতে শোনা গিয়েছে, তিনি ভোট দেওয়ার জন্য ওই দুই ব্যক্তিকে টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা নিয়েও তারা তাঁকে ভোট দেয়নি। সেজন্যই তিনি হেরে গিয়েছেন। বলবন্ত প্রথমে ওই দুই ব্যক্তিকে ধরে এনে রাস্তায় কান ধরে উঠবোস করান। এরপর একজনকে মাটিতে থুতু ফেলে সেই থুতু চাটতে বাধ্য করেন। যদিও বলবন্ত কাউকে নিগ্রহ করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই দুই ব্যক্তি রাস্তায় মাতলামি করছিল। তাদের অসভ্যতা বন্ধ করার জন্যই তিনি শাস্তি দিয়েছেন।

আরও পড়ুন:Parliament: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ফাঁস সংসদে

বলবন্ত নিজের কাজের পক্ষে সাফাই দিলেও ওই ভিডিয়োতে স্পষ্ট শোনা গিয়েছে, তিনি ভোট দেওয়ার জন্য ওই দুই ব্যক্তিকে টাকা দেওয়ার কথা বলছেন। তবে ওই দলিত নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসতেই জেলার পুলিশ সুপা কান্তেশ কুমার মিশ্র বলবন্তকে গ্রেফতার করার নির্দেশ দেন। তারপরই স্থানীয় পুলিশ বলবন্তকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...