Wednesday, June 24, 2026

Mamata in Goa: তৃণমূলই বিজেপির বিকল্প শক্তি: লড়াইয়ের স্লোগান বেঁধে বার্তা মমতার

Date:

Share post:

গোয়ায় জনসভা থেকে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তার নিশানায় ছিল সিপিআইএমও (Cpim)। তৃণমূল যে বিজেপির (Bjp) বিরুদ্ধে একমাত্র বিকল্প শক্ত এই সভা থেকে সেই বার্তাই দেন মমতা। একই সঙ্গে স্থানীয় ভাষায় বলেন, “খেলা হবে”।

প্রথমে কর্মিসভা, তারপর জনসভা- কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। স্পষ্ট জানিয়ে দিলেন দেশে বিজেপির বিরুদ্ধে একমাত্র শক্তি তৃণমূল। গোটা দেশ দেখছে বিজেপির অপশাসন। তাদের হটাতে গোয়ায় জোট প্রক্রিয়া প্রায় তৈরি বলে মঙ্গলবার বিকেলে জনসভা থেকে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, এনসিপি (Ncp) মিশে গিয়েছে তৃণমূলের সঙ্গে। সমর্থন দিচ্ছে গোমন্তক পার্টি। এবার কংগ্রেস আসতে চাইলে, আসতে পারে। কারও জন্য তৃণমূল বসে থাকবে না- স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা। কিছু দল নিজেদের জমিদার ভাবে। নিজেরা কিছু করে না অন্যকেও কিছু করতে দেয় না- মামলা করে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

শুধু গোয়া নয়, উত্তরপ্রদেশ-সহ সব জায়গা থেকেই বিজেপিকে সরাতে হবে। তিনি বলেন, ইতিহাসকে বিকৃত করে বিজেপি। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়। বিভেদের রাজনীতি করে গেরুয়া শিবির। বিজেপিকে তোপ দেগে মন্তব্য মমতার। অভিযোগ করেন, অমর্ত্য সেনের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদকেও নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছে বিজেপি।

শুধু বিজেপি কংগ্রেস, বিজেপি নয়, সিপিআইএমকেও কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, সিপিএম-কংগ্রেস সমঝোতা করে তোলে। সেই জন্যই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়ে ছিলেন বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তৃণমূল সরকারের চোখে সব ধর্ম সমান। ক্ষমতায় আসার পর থেকে বাংলায় ধুমধাম করে পালিত হয় বড়দিন। তাঁর কথায়, যার হৃদয় বড়, যে প্রকৃত মানবিক, সেই প্রকৃত হিন্দু।

মমতা বলেন, গোয়া মানে দেশের সূর্যোদয়। দেশ নতুন সূর্যোদয় দেখবে। এদিন, মমতা অভিষেকের সভা ঘিরে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল উদ্দীপনা চোখে পড়ে। স্থানীয় ভাষায় খেলা হবে স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কোঙ্কনী ভাষায় বেশকিছু কথা বলেন তৃণমূল সুপ্রিমো। যা দেখে আপ্লুত গোয়ার মানুষ।

আরও পড়ুন- ভোট না দেওয়ার ‘শাস্তি’, দলিতকে থুতু ফেলে চাটতে বাধ্য করলেন পরাজিত প্রার্থী

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...