Thursday, April 2, 2026

Maradona: শুধু ঘড়ি নয়, অসম থেকে পাওয়া গেল মারদোনার চুরি হয়ে যাওয়া আইপ্যাডও

Date:

Share post:

শুধু হাত ঘড়ি নয়, অসম(Assam)থেকে পাওয়া গেল ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনার ( Maradona) চুরি হয়ে যাওয়া বেশ কিছু সামগ্রী। দু’দিন আগেই দুবাই থেকেই চুরি হয়ে যাওয়া ঘড়ি পাওয়া যায় অসমে।ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তি কাছ থেকে পাওয়া যায় সেই ঘড়ি। অসম পুলিশ সূত্রে খবর, এই ব‍্যক্তির কাছ থেকেই পাওয়া যায় সোনালি হাতঘড়ি, একটি আইপ্যাড-সহ অনেক কিছু।

 

অসম পুলিশের সূত্রে খবর, দুবাই শহরে যে বাড়িতে থাকতেন মারাদোনা, সেখানেই ২০১৬ সাল থেকে কর্মচারী ও নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ওয়াজিদ হুসেন। মারাদোনার দুবাই ছাড়ার পরেই তাঁর ব্যবহার করা ঘড়ি ও অন্যান্য সামগ্রী ওই বাড়িতেই সংরক্ষিত ছিল। এক্ষেত্রে দুবাই পুলিশের দাবি, ২০২১ সালের অগস্ট মাসে, ওয়াজিদ হুসেন ওই বাড়ি থেকে মারাদোনার ব্যবহৃত সামগ্রী রাখা অনেক জিনিস চুরি করে ভারতে ফিরে আসে। আর শনিবারই অসম থেকে সেই ওয়াজিদ হুসেনকে গ্রেফতার করে শিবসাগর পুলিশ।

অসম পুলিশের সূত্রের খবর, ওয়াজিদ হুসেনের খবর পেয়ে গত শনিবারই হানা দেয় শিবসাগর পুলিশ। তারপরই ওয়াজিদ হুসেনের শ্বশুরবাড়ির থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে পাওয়া যায় মারাদোনার ব‍্যবহার করা বেশ কিছু জিনিস।

আরও পড়ুন:Sc EastBengal: দলের খেলায় বিরক্ত লাল-হলুদ কোচ, বললেন ‘এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে’

 

 

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...