Monday, June 22, 2026

Abhishek Banerjee: তৃণমূলই প্রকৃত কংগ্রেস, এটা বিজেপি v/s গোয়ার লড়াই: অভিষেক

Date:

Share post:

গোয়ায় তৃণমূলের কর্মিসভায় একযোগে বিজেপি ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে তিনিও রয়েছেন এখন গোয়া সফরে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে কর্মিসভায় অভিষেক বলেন, তৃণমূলই হচ্ছে এখন প্রকৃত কংগ্রেস (Congress)। বিজেপির বিরুদ্ধে মাঠে নেমে বিরোধিতার বদলে কংগ্রেস শুধুমাত্র ফেসবুক-টুইটারে বিপ্লব করে। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব নয়, তৃণমূল ময়দানে নেমে লড়াই করে। অভিষেকের মতে, গোয়ায় অন্য রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের লড়াই নয়, এটা বিজেপি v/s গোয়ার লড়াই। একটি অগণতান্ত্রিক দলের বিরুদ্ধে গোয়ার মানুষের লড়াই। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টি লাইন স্পষ্ট করে জানান, তৃণমূল দু’তিনটে সিট জেতার জন্য এখানে আসেনি, গোয়ায় নতুন সূর্যোদয় ঘটাতে এসেছে।

আরও পড়ুন- Shoaib Akhtar: দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার, টুইটারে বিশেষ প্রসঙ্গ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

অভিষেক বলেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা একমাত্র তৃণমূলের আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের উদাহরণ তুলে ধরে তৃণমূল সাংসদ জানান, “তৃণমূল নেত্রী যা বলেন, সেটা করে দেখান। আর বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেটাকেই ভাঙে।”

এর আগে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ং ব্রিগেড যেভাবে দু-তিন মাসের মধ্যে সেখানে রাজনৈতিক চিত্রটাই বদলে দিয়েছে, তৃণমূলকে বিরোধীদলের জায়গা করে দিয়েছে- সে দিকে তাকিয়ে গোয়াও। এদিন কর্মিসভায় অভিষেকের বক্তব্যে তুমুল সমর্থন জানান গোয়ার তৃণমূলের নেতাকর্মীরা।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...