Wednesday, June 24, 2026

Shoaib Akhtar: দু’মাস পিছিয়ে গেল শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার, টুইটারে বিশেষ প্রসঙ্গ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের

Date:

Share post:

হাঁটুর অস্ত্রোপচার দু’মাস পিছিয়ে গেল পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের( shoaib akhtar)। এদিন টুইটারে নিজেই জানালেন সেকথা। এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব, সেখানে ইঞ্জেকশন নিতে গিয়েই দেশের হয়ে খেলতে গিয়ে যে কষ্ট তিনি সহ্য করেছেন সেই প্রসঙ্গ তুলে এনেছেন পাকিস্তানের এই জোরে বোলার।

এদিন টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন শোয়েব আখতার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সোফায় বসে হাঁটুতে ইঞ্জেকশন নিচ্ছেন শোয়েব।আর ক্যাপশনে শোয়েব লিখেছেন, “পাকিস্তানের হয়ে খেলার জন্য এই কষ্ট আমি সহ্য করেছি। কিন্তু যদি আরও এক বার আমি সুযোগ পাই তা হলে আবার এই কষ্ট সহ্য করতে তৈরি আমি।”

হাঁটুর চোটের কথা আগেই জানিয়েছিলেন শোয়েব।অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় যান তিনি। তবে সেই অস্ত্রোপচার পিছিয়ে যায় দু’ মাস। তাই আপাতত ব্যথা কমাতে ইঞ্জেকশনই ভরসা পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটারের।

১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় শোয়েব আখতারের। ৪৬ টেস্ট, ১৬৩ এক দিনের ম্যাচ ও ১৫ টি২০ খেলেছেন তিনি। সব মিলিয়ে ৪৪৪টি উইকেট নিয়েছেন এই জোরে বোলার।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...