Thursday, February 12, 2026

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিজেপির

Date:

Share post:

সুপ্রিমএবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য বিজেপি।কলকাতা ভোটে সন্ত্রাসের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিজেপি। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল এই বিষয়ে হাইকোর্টে আবেদন জানাতে হবে।আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আর সেই নির্বাচনেই নিরাপত্তার প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল গেরুয়া বাহিনী। কিন্তু তাদের সেই আবেদনই সোমবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

কলকাতা পুরভোটের দিনক্ষণ নির্ধারিত হতেই ভোট চলাকালীন নিরাপত্তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলে রাজ্য বিজেপি এবং তারা নিরাপত্তার ঢালকেই সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায়। সেই দাবির ওপর ভিত্তি করেই গেরুয়া শিবির কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানান। তাদের সেই আবেদনই সোমবার খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন- Sc EastBengal: দলের খেলায় বিরক্ত লাল-হলুদ কোচ, বললেন ‘এখনও অনেক পরিশ্রম করতে হবে ইস্টবেঙ্গলকে’

এদিন বিচারপতি এল নাগেসারা রাও এবং বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত  ডিভিশন বেঞ্চ সিনিয়র আইনজীবী মনিন্দর সিংকে জানান, ‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি নেই সেটা হাইকোর্ট বেশি ভালো বুঝবে।’সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, আমরা এটা নিয়ে মতামত দিতে পারিনা। আমরা যদি এটা নিয়ে কথা বলতে শুরু করি তাহলে আর শেষ হবে না।’ উল্লেখ্য, কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নামানোর এই দাবি নিয়ে চলতি মাসের শুরুতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি।

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...