Thursday, February 5, 2026

শেষ পাঁচ বছরে সুন্দরবনের সামগ্রিক উন্নয়নে বরাদ্দ কত? জানালো কেন্দ্র

Date:

Share post:

২০২০-২১ অর্থবর্ষে সুন্দরবনের উন্নয়নের জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? বরাদ্দকৃত অর্থের কী পরিমাণ এখনও পর্যন্ত দেওয়া হয়েছে? শেষ পাঁচ বছরে সুন্দরবনের উন্নয়নের জন্য কেন্দ্রের কি কোনও পরিকল্পনা ছিল? সোমবার মোদি সরকারের বন ও পরিবেশ মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলি রাখেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুনীল কুমার মণ্ডল।

তৃণমূল সাংসদের ওই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানান, সুন্দরবনের উন্নয়নে ২০২০-২১ সালে ৪৯৪.১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট অর্থবর্ষ এবং আগের বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষের অব্যবহিত টাকা-সহ ৩৬৬.৭৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ওই অর্থবর্ষে সুন্দরবনের উন্নয়নের জন্য প্রকৃত খরচ করা হয়েছে ২৯২.৯৮ লক্ষ টাকা। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের উন্নয়ন-সহ সামগ্রিক উন্নয়নে গত পাঁচ বছরে কী পরিমাণ টাকা দেওয়া হয়েছে সেটাও জানিয়েছেন মন্ত্রী। অশ্বিনীকুমারের দেওয়া হিসাব থেকে দেখা গিয়েছে, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবর্ষে সুন্দরবনের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে যথাক্রমে ৩২৯.২৫৭৭ ও ৩৯৭.০৯০৮ লক্ষ টাকা। ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে দেওয়া হয়েছে যথাক্রমে ৪৫৬.২২ এবং ৫৯৯.৫৯০ লক্ষ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে দেওয়া হয়েছে ১৭৩.৬৭ লক্ষ টাকা। অর্থাৎ শেষ পাঁচ বছরে সুন্দরবনের উন্নয়নের জন্য দেওয়া হয়েছে ১৯৫৫.৮২৯ লক্ষ টাকা।

আরও পড়ুন- KMC 111: এবার বামেদের শিবরাত্রির সলতে নিভবে, আত্মবিশ্বাসী তৃণমূলের সন্দীপ

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...