Friday, April 3, 2026

Lakhimpur Kheri Case: লখিমপুরকাণ্ডে প্রবল চাপে মন্ত্রী-পুত্র, পরিকল্পিত খুনের চেষ্টা-সহ কড়া ধরায় অভিযোগ সিটের

Date:

Share post:

লখিমপুরকাণ্ডে প্রবল চাপে প্রধান অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রর (Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashis Mishra)। ৩ অক্টোবর কৃষক আন্দোলনে গাড়ি চাপা দিয়ে বিক্ষোভকারীদের হত্যা মামলায় উত্তর প্রদেশ সরকারের গঠিত SIT-এর রিপোর্টে একে পরিকল্পিত খুনের চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। পরিকল্পিত খুনের চেষ্টার অভিযোগের নতুন ধারা অন্তর্ভুক্ত করার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (CJM) কাছে একটি আবেদন করেছেন বিশেষ তদন্তকারী দলের আধিকারিক বিদ্যারাম দিবাকর।

ধৃতদের বিরুদ্ধে আইপিসির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪এ (অবহেলায় মৃত্যু ঘটান) ধারা ছিল। কিন্তু সিটের রিপোর্টে ঘটনাটি সুপরিকল্পিত, ইচ্ছাকৃত খুনের চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। এটি কোনো দুর্ঘটনা বা অসতর্কতা বলে ছাড় দেওয়া হয়নি। তদন্তকারীরা ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৯-র পরিবর্তে ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে গুরুতর আঘাত করা), ৩৪ যুক্ত করার জন্য আদালতে অনুরোধ করেছেন। এই ঘটনায় ৩০৪ এ ধারা বাতিল করতে চান তাঁরা। সেই জায়গায় ৩০৭ ধারা-সহ বাকি ধারা যোগ করার অনুমতি চেয়েছে সিট।

৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় আশিস গাড়িতে ছিলেন না। পিষে খুন করার পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ ওঠে। ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত 13 জনকে গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনতে চায় সিট।

আরও পড়ুন:শোভন জননেতা নয়, নেত্রীর আলোয় আলোকিত ছিল: দাবি একদা ছায়াসঙ্গী সুশান্তর

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...