Friday, May 22, 2026

বিজেপি-র অন্দরে কামিনীকাঞ্চনের যে অভিযোগ, আগে তার জবাব দিন; শুভেন্দুকে খোঁচা কুণালের

Date:

Share post:

কলকাতা পুরভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।এরই মাঝে হুগলির সিঙ্গুরে ধরনা কর্মসূচি করছে বিজেপি। সেখান থেকে তৃণমূল নেত্রীকে আক্রমণ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার সেই বিষয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, তথাগত রায়, রূপা গঙ্গোপাধ্যায়রা বিজেপি-র অন্দরে নারী ও অর্থের খেলা চলে বলে যে অভিযোগ করেছেন আগে সেই কামিনীকাঞ্চনের জবাব দিন ‘পেগাসাস অধিকারী’।এর জবাব দিতে হবে সুকান্ত, দিলীপকেও।
কুণালের কটাক্ষ, পুরভোটেও গো-হারা হারবে বিজেপি। তাই নজর ঘোরাতেই ভরা ভোটের বাজারে সিঙ্গুরে গিয়ে ধরনার নামে নাটক শুরু করেছে। যে প্রধানমন্ত্রীকে কৃষকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হয়, সেই দলের মুখে আর যাই হোক কৃষকের কথা মানায় না। কৃষকদের অধিকার কী ভাবে সুনিশ্চিত করতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন।আসলে মমতা শিল্পের বিরোধী নন, জোর করে কৃষিজমি কেড়ে নেওয়ার বিরোধী।
তৃণমূল মুখপাত্রর প্রশ্ন, মমতার কৃষক-নীতি যদি ভ্রান্ত হয়, তা হলে তার উপর ভর করে শুভেন্দু নিজের এবং তাঁর বাবার রাজনৈতিক কেরিয়ার তৈরি করলেন কেন? এত দিন পর বিবেক জাগল? শুভেন্দু অধিকারী আজ বলছেন, মমতার পথ ভুল। তা হলে ২০০৫ সাল থেকে কেন মমতার পাশে দাঁড়িয়ে ছবি তোলানোর জন্য এত পীড়াপীড়ি করতেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক আন্দোলনে ভর করে শুভেন্দু ও শিশির অধিকারী নিজেদের রাজনৈতিক ভীত পোক্ত করেছেন, আজ তাঁরাই বলছেন মমতার পথ ভুল!
তাঁর প্রশ্ন, যদি এত দিন আগে থেকেই ভুল ধরে ফেলেন, তাহলে মমতার দয়ায় তৃণমূল কর্মীদের আবেগকে ব্যবহার করে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছিলেন কেন?

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...