Wednesday, June 24, 2026

Earthquake:ফের বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা জারি

Date:

Share post:

ফের বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার(Indonesia) ফ্লোরেস দ্বীপের উপকূলবর্তী এলাকা।।রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। শক্তিশালী এই কম্পনের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।  মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা, ইউএসজিএস (USGS) পর্যবেক্ষকরা জানিয়েছেন, ফ্লোরেস দ্বীপের থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের অভ্যন্তরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। তাই সুনামি আছড়ে পড়ার আশঙ্কা করছেন তারা। যদিও এই ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

আরও পড়ুন:Weather Forecast:শুরুতেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন

জানা যাচ্ছে, স্থানীয় সময় ১০টা ২০ মিনিটে আচমকাই কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের প্রাবল্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মওমেরে শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মাটির ১৮ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, এই কম্পনে ক্ষয়ক্ষতির আশঙ্কা কমই। এই এলাকায় সম্প্রতি যা ভূমিকম্প হয়েছে, তাতে বেশির ভাগ ক্ষেত্রেই ক্ষয়ক্ষতিতে আসল ভূমিকা ছিল ভূমিকম্প-পরবর্তী সুনামি ও ভূমিধসের।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পশ্চিম ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬।এর আগেও ২০০৪ সালে বিধ্বংসী ভূমিকম্পের ফলে সুনামি আছড়ে পড়ে সুমাত্রায়।তাতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...