Wednesday, June 24, 2026

Mamata on Lakhimpur: লখিমপুরকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত নয়? প্রশ্ন তুললেন মমতা

Date:

Share post:

লখিমপুরকাণ্ডে পরিকল্পিত খুনের ঘটনা ঘটে বলে রিপোর্ট দিয়েছে বিশেষ তদন্তকারী দল। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন প্রধানমন্ত্রীর বিবৃতিও।

লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষক খুনের ঘটনা পরিকল্পিত খুনের চেষ্টা বলে উত্তর প্রদেশ সরকারের গঠিত SIT-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এনিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোয়ার পানাজিতে জনসভায় তিনি প্রশ্ন তোলেন, SIT-এর রিপোর্টের পরে স্বারাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ নয় কি? পাশাপাশি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিবৃতি। জানতে চান, এই ঘটনা নিয়ে সংসদে আলোচনা করবেন, না কি এড়িয়ে যাবেন প্রধানমন্ত্রী!

আরও পড়ুন- Mohammad Azharuddin: আজহারউদ্দিনের টুইটে আরও একবার সংবাদ শিরোনামে বিরাট-রোহিত সম্পর্ক

মঙ্গলবারই লখিমপুরকাণ্ডে বিশেষ তদন্তকারী দলের রিপোর্টে বলা হয়েছে, ওই ঘটনা পূর্ব পরিকল্পিত। সংসদে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান মমতা। কারণ, এখন সংসদে শীতকালীন অধিবেশন চলছে।

লখিমপুর কৃষক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অজয় মিশ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার। অজয় মিশ্রর ইস্তফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী কৃষক থেকে শুরু করে বিরোধীরা। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অজয় মিশ্র।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...